Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে কৃষক সংবর্ধনা ও কৃষি উপকরণ বিতরণ

২৬ বাংলা টিভি   31-Oct-2025   76

Photo

ঝিনাইদহে কৃষক সংবর্ধনা ও কৃষি উপকরণ বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধি:
‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক ছাড়া পৃথিবী অচল’—এই শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কৃষকদের সংবর্ধনা ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সদর উপজেলার রামনগর গ্রামে পরিবেশবিদ জহির রায়হান এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা জুনাইদ হাবীব, পরিবেশবিদ জহির রায়হান, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হারুন-অর রশিদ ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে এলাকার ২০ জন কৃষককে সংবর্ধনা জানানো হয় এবং তাদের মাঝে মাথাল, কাস্তে ও গামছা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের আয়োজক জহির রায়হান বলেন, আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের অক্লান্ত পরিশ্রম ও দেশের খাদ্য নিরাপত্তায় তাদের অমূল্য অবদানকে স্বীকৃতি জানাতেই এ আয়োজন করা হয়েছে। পাশাপাশি কৃষিকাজে প্রয়োজনীয় উপকরণ বিতরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আরও উৎসাহিত করাই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

ইসকনের বিরুদ্ধে অপপ্রচার, ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টার অভিযোগ

ডেস্ক রিপোর্টঃ আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) বিরুদ্ধে...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত