Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

সদরের চাঁদপাড়া এলাকায় যশোর বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

২৬ বাংলা টিভি   30-Oct-2025   106

Photo

সদরের চাঁদপাড়া এলাকায় যশোর বিজিবির অভিযানে ২৭ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক


স্টাফ রিপোর্টার।। 

যশোর সদর উপজেলার  চাঁদপাড়া বাজার এলাকা থেকে ২৭ লাখ টাকার স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ৪৯ ব্যাটালিয়ন  বিজিবি। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর)  সকাল ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে    বিজিবি যশোরের একটি বিশেষ টহলদল চাঁদপাড়া বাজার এলাকায়  অভিযান চালায়  এবং স্বর্ণ সহ বাশার শেখ নামে এক চোরা কারবারীকে করে।

বিজিবি সূত্রে জানিয়েছেন , টহল দলটি যশোর সদর উপজেলার  চাঁনপাড়া বাজারের পাকা রাস্তার উপর থেকে ১৭৩.৭৬ গ্রাম ওজনের ১ টি স্বর্ণের বার, ১ টি মোবাইল ফোন ও নগদ ১হাজার ৭২০ টাকা সহ বাশার শেখকে আটক করে। পরে আটকৃত  বাশার শেখের শরীর তল্লাশি করে কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় স্বর্ণের বারটি উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তির মোঃ বাশার শেখ (২৩) রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার পদমদি গ্রামের মোঃ সোহেলের পুত্র।। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি  স্বর্ণ পাচারের ঘটনা স্বীকার করেন এবং ঢাকা থেকে যশোর হয়ে স্বর্ণটি ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। তিনি আরো জানান, ঢাকার যাত্রাবাড়ী এলাকার কিছু চোরাকারবারীর কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে তিনি যশোরে আসছিলেন।

বিজিবি সত্য জানিয়েছেন, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৬ লাখ ৮৯ হাজার ১০৯ টাকা, মোবাইলের মূল্য ২০,০০০ টাকা এবং নগদ ১ হাজর ৭২০ টাকা সহ জব্দকৃত মালামালের আনুমান মোট মূল্য ২৭ লাখ ১০ হাজর ৮২৯ টাকা আটককৃত ব্যক্তির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করার মাধ্যমে তাকে যশোর পুলিশের কাছে  হস্তান্তর করা হয়েছে।#

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি বলেন, “সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। বিজিবি সীমান্ত এলাকায় পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

সড়ক নাকি গোয়ালঘর, ঝিনাইদহে গবাদিপশুর মুক্ত বিচরণে নাভিশ্বাস পথচারীদের

শিপলু জামান , ঝিনাইদহঃ ঝিনাইদহ পৌরসভার মূল সড়ক ও অলিগলি দেখে...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত