Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

২৬ বাংলা টিভি   12-Nov-2026   20

Photo

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড


রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় বকুল হোসেন (৫১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামীর উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। কারাদণ্ডপ্রাপ্ত বকুল হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার মরহুম কুদরত আলীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় বকুলের বাড়িতে অভিযান চালায় ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি)। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে বাড়ির উঠান থেকে আটক করা হয়। তার দেখিয়ের পর বাড়ির ছাদে রাখা একটি সিগারেটের প্যাকেট থেকে ১৩টি বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করে ডিবি সদস্যরা। ওই ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
আদালতের রায়ে বলা হয়, রাষ্ট্রপক্ষের সাক্ষ্য-প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনায় আসামীর বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর সংশ্লিষ্ট ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। মামলায় হাজতবাসের সময় তার সাজা থেকে বাদ যাবে। একই সঙ্গে জব্দ করা আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেয় আদালত।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত সরকারি কৌঁসুলি সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম ওই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় রাষ্ট্রপক্ষের ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালতের বিচারক ওই রায় ঘোষণ করেন।
আসামীপক্ষে আইনজীবী আরিফুল ইসলাম আরিফ বলেন, ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।


news@26banglatv.com


Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত