Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে মহিলা দলের মতবিনিময় সভা

২৬ বাংলা টিভি   30-Oct-2025   56

Photo

ঝিনাইদহে মহিলা দলের মতবিনিময় সভা


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে জাতীয়তাবাদী মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান রাজনীতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে নারী ভোটারদের দিকনির্দেশনা দিতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকালে জোহান ড্রিম ভ্যালী পার্ক মিলনায়তনে হরিণাকুণ্ডু পৌর ও উপজেলা মহিলা দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
হরিণাকুণ্ডু উপজেলা মহিলা দলের আহ্বায়ক সেলিনা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা মহিলা দলের সভাপতি অধ্যক্ষ কামরুন্নাহার লিজি, সাধারণ সম্পাদক তহুরা খাতুন, হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, হরিণাকুণ্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিচুর রহমান।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভেকেট মো. আব্দুল মজিদ বলেন, আগামী নির্বাচন খুব সহজ হবে না। ভোটারদের দ্বারেদ্বারে যেতে হবে। ধানের শীষের পক্ষে নারী পুরুষ সবাই মিলে জনমত তৈরি করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে ইনশাআল্লাহ।


news@26banglatv.com


Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত