সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা গ্রেফতার
২৬ বাংলা টিভি 10-Nov-2026 18
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অমেদুল ইসলাম (৫০) নামে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রাতের বেলা
গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত অমেদুল ইসলাম উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত এলাহী মুন্সির ছেলে। তিনি সাফদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর ১১৮/২৬-এর তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
news@26banglatv.com