সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
২৬ বাংলা টিভি 07-Nov-2026 14
নড়াইলে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
নড়াইল প্রতিনিধি: নড়াইলে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে জেলা শহরের চৌরাস্তাস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও জাতীয় জীবনের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।এ সময় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা মো. জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, মো. টিপু সুলতান, নড়াইল সদর উপজেলা বিএনপির সেক্রেটারি মোজাহিদুর রহমান পলাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, নড়াইল নগর বিএনপির সভাপতি মো. তেলায়েত হোসেন, সেক্রেটারি খন্দকার ফসিয়ার রহমান, জেলা শ্রমিক দলের সেক্রেটারি মুশফিকুর রহমান বাচ্চু এবং মহিলা দল নেত্রী কাজল লতাসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দিবসটির তাৎপর্য তুলে ধরে।
news@26banglatv.com