সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শেখ মুজিব গণহত্যা চালিয়েছিল রাশেদ খান
২৬ বাংলা টিভি 07-Nov-2026 22
ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শেখ মুজিব গণহত্যা চালিয়েছিল রাশেদ খান
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন ৭১ সালে , শেখ মুজিব গণহত্যা চালিয়েছিল একইভাবে শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে তিনি আরো বলেন ভারত সব সময় বাংলাদেশকে দাবিযে রাখতে চাই দীর্ঘ ১৮ বছর বিএনপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ভালোভাবে পালন করতে পারিনি এবার সারাদেশ যথাযোগ্য মর্যাদায়পালন করা হচ্ছে এ সময় জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা অন্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান
news@26banglatv.com