Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

শাহজাদপুরে রহস্যজনক হত্যাকাণ্ড বাড়ির পাশের রাস্তায় মিলল প্রবাসফেরত যুবকের লাশ

২৬ বাংলা টিভি   29-Oct-2025   49

Photo

শাহজাদপুরে রহস্যজনক হত্যাকাণ্ড বাড়ির পাশের রাস্তায় মিলল প্রবাসফেরত যুবকের লাশ


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির পাশের রাস্তা থেকে প্রবাসফেরত এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার গোপালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আসলাম।
নিহতের নাম সিরাজুল মণ্ডল (২৫)। তিনি ওই গ্রামের শাহাদৎ মণ্ডলের ছেলে।
নিহতের ভাই আজিজুল মণ্ডল জানান, মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মোবাইল ফোনে কেউ একজন সিরাজুলকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। পরদিন ভোরে স্থানীয়রা ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে রাস্তার ওপর তার লাশ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দেয়।
ওসি আলী আসলাম বলেন, সিরাজুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও জানা যায়নি।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত