সারা বাংলা খুলনা ঝিনাইদহ
এনসিপি ও জামায়াতের আদর্শ তেল ও জলের মতো, এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
২৬ বাংলা টিভি 06-Nov-2026 17
এনসিপি ও জামায়াতের আদর্শ তেল ও জলের মতো, এনসিপিকে টিকে থাকতে হলে জামায়াত ছাড়তে হবে : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
ঝিনাইদহ প্রতিনিধি : প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াত ও এনসিপির আদর্শ তেল ও জলের মতো। যা কখনো একটার সঙ্গে আরেকটার মিল নাই। তারা এক সঙ্গে রাজনীতিও করতে পারে না। হয়তো, এনসিপি নতুন দল হিসেবে সংসদীয় রাজনীতি করার জন্য জামায়াতের সঙ্গে জোটে গিয়েছিল। এনসিপি যদি জামায়াত থেকে বের হয়ে না আসে, তাহলে সামান্তা শারমিনদের মতো যারা গুরুত্বপূর্ণ নেতৃত্ব তারা এভাবেই এনসিপি থেকে দিনে দিনে বের হয়ে আসবে। এসময় তিনি এনসিপি প্রধান নাহিদ ইসলামকে জামায়াত থেকে বের হয়ে রাজনীতি করার আহ্বান জানান।
আজ জুমার নামাজ শেষে ঝিনাইদহের পাগলাকানাই মোড়ে স্থানীয়দের সঙ্গে কুশলবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাশেদ খান এসব কথা বলেন।
সেসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
news@26banglatv.com