Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২৬ বাংলা টিভি   29-Oct-2025   65

Photo

সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি


নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার :

মায়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি আবারও বাংলাদেশি জেলেদের জিম্মি করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় অস্ত্রের মুখে একটি ট্রলারসহ ৭ জন জেলেকে ধরে নিয়ে যায় তারা। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ কায়ুকখালী ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ।

তিনি জানান, টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের শাওন নামে এক জেলের মালিকানাধীন ট্রলারটি মাছ ধরার সময় হঠাৎ আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা স্পিডবোটে এসে ট্রলার ঘিরে ফেলে। পরে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে ট্রলারসহ মায়ানমারের জলসীমার দিকে নিয়ে যায়।

সাজেদ আহমেদ বলেন, আমরা বারবার প্রশাসনকে জানাচ্ছি। প্রায়ই আমাদের জেলেরা আরাকান আর্মির হাতে নিখোঁজ হচ্ছে। এখন আবার সাতজনকে ধরে নিয়ে গেছে। পরিবারগুলো এখন দিশেহারা।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী বলেন, একটি ট্রলারসহ ৭ জন জেলেকে ধরে নেওয়ার খবর স্থানীয় সূত্রে শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিবি ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বঙ্গোপসাগরের বাংলাদেশ-মায়ানমার সীমান্তবর্তী এলাকায় জেলেদের ওপর আরাকান আর্মির তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা উপকূলের জেলেদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত