Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

ফুলবাড়ীতে বিলের পানিতে এক গৃহবধূ নিখোঁজ, উদ্ধারে ডুবুরি দল

২৬ বাংলা টিভি   29-Oct-2025   77

Photo

ফুলবাড়ীতে বিলের পানিতে এক গৃহবধূ নিখোঁজ, উদ্ধারে ডুবুরি দল


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি: 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। ‌তি‌নি উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী এলাকার আফসার আলীর স্ত্রী। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তিনি বাড়ির সবার অগোচরে বের হয়ে আর ফিরে আসেন‌নি।

নিখোঁজ নারীর বাড়ি থেকে পোয়া কিলোমিটার দুরে ধোঁপার কুরা (বিল) হীরে নিখোঁজ নারীর পায়ের জুতা পাওয়া গেছে বলে ওই বিলে আত্মহত্যার জন্য ঝাঁপ দিয়েছেন বলে স্থানীয় ও পরিবারের ধারণা করেছেন। 

প‌রিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শা‌ফিয়া বেগম দীর্ঘ‌দিন ধরে মান‌সিক রোগে ভুগ‌ছিলেন। বি‌ভিন্ন জায়গায় চি‌কিৎসা করার পরও তার কোনো অগ্রগ‌তিহয়‌নি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কাউকে কিছু না বলে বা‌ড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেন‌নি।

পরে স্বজনরা তাকে বি‌ভিন্ন স্থানে খোঁজাখুঁ‌জি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়‌নি। 

এক পর্যায়ে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুরায় (বিল) পাড়ে তার ব‌্যবহৃত জুতা পরে থাকতে দে‌খেন স্থানীয়রা। পরে এলাকাবাসী অনেক খুঁ‌জে তাকে না পেয়ে ফায়ার সার্ভি‌সে খবর দেয়। বিকাল সাড়ে পাঁচটার দিকের রংপুর থেকে ফায়ার সা‌র্ভিসের এক‌টি ডু‌বু‌রি দল ওই বিলে গিয়ে উদ্ধার অ‌ভিযান চালায়।

ফুলবা‌ড়ী থানার অফিসার ইনচার্জ (ও‌সি) শওকত আলী সরকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পু‌লিশ পাঠানো হয়েছে। ফায়ার সা‌র্ভিসের ডুবুরি দল উদ্ধার অ‌ভিযান চালাচ্ছে।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত