Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

রাখালগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ বিশ্বাসের বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ

২৬ বাংলা টিভি   31-Oct-2026   12

Photo

রাখালগাছি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ বিশ্বাসের বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ


শাহিনুর রহমান পিন্টু, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১নং রাখালগাছি ইউনিয়নে ব্যাপক মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও রাখালগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুর রশিদ বিশ্বাস।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় তিন শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

বিকালে ইউনিয়নের বকেরগাছী বাজার থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়ে বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার প্রদক্ষিণ করে। এ সময় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ বিশ্বাস স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

জানা গেছে, মোঃ আব্দুর রশিদ বিশ্বাস রাখালগাছি ইউনিয়নের বকেরগাছী নওদাপাড়া গ্রামের আব্দুল কাদের বিশ্বাসের ছেলে। তিনি রাখালগাছি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

গণসংযোগকালে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রশিদ বিশ্বাস বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ১১নং রাখালগাছি ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমার মূল লক্ষ্য থাকবে ইউনিয়নকে মাদকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত করা, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নতি এবং রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা।’

তিনি আরও বলেন, ‘আমি রাখালগাছি ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে সাধারণ মানুষ সহজেই নাগরিক সেবা পাবেন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান উদ্দেশ্য।’

এ সময় তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাখালগাছি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীদের গণসংযোগ ও নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আব্দুর রশিদ বিশ্বাসের এ মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হলো।


news@26banglatv.com


Photo

বিয়ের স্বপ্ন থামিয়ে দিল ডেঙ্গু, শেষ বিদায়ে বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

২৬ বাংলা টিভি রিপোর্ট: গোপালগঞ্জের ২৫ বছর বয়সী বৃষ্টি ঘরামির...

Photo

স্বর্গের লোভ দেখিয়ে ১৯১ জনকে হত্যার দায়ে কেনিয়ার ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: যিশুর সঙ্গে সাক্ষাৎ এবং স্বর্গে যাওয়ার...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত