Logo
শুক্রবার | ১৩ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

যমুনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   30-Oct-2026   11

Photo

যমুনা নদী থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


ইউসুফউজ্জামান ইমরান, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের যমুনা নদী থেকে সবুজ নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বেলুটিয়া গ্রামের ক্রসবার-৪ এলাকার শেষ প্রান্তে নদীতে মরদেহটি ভেসে ওঠে।
নিহত সবুজ নোয়াখালী জেলার সুবর্ণচর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. খোকন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড থেকে যমুনা নদীতে পড়ে নিখোঁজ হন সবুজ। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
সিরাজগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, নদীতে মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে পুলিশ পাঠিয়ে সেটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত