Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

চাঁদাবাজী, নির্যাতন বা হেডাম দেখাইতে চাইলে বিএনপি করা যাবে না- রাশেদ খান

২৬ বাংলা টিভি   30-Oct-2026   10

Photo

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারি রাশেদ খান বলেছেন, কোন শালিষ বানিজ্য, জুলুম, নির্ষাতন, নিপিড়ন করা যাবে না। চাঁদাবাজী করা যাবে না। কেউ নিজের হেডাম দেখাইতে চাইলেও বিএনপি করা যাবে না। শুক্রবার বিকালেঝিনাইদহের কালীগঞ্জ ভাতঘরা দয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সভায় প্রধানঅতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, মাদক ও জুয়া বন্ধ করতে বিভিন্ন ইউনিয়নে সমাবেশ করা হচ্ছে। কিন্তু আজকের সমাবেশে গ্রুপিং করে কেউ কেউ অসহযোগিতা করছেন। তিনি বলেন, দলের মধ্যে কোন গ্রুপিং করা যাবে না। দল এখন ক্ষমতায় বিএনপি করার লোক অভাব হবে না। দলের মধ্যে থেকেই বেইমানী করা কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। তিনি বলেন, বিগত নির্বাচনে আমার সাথে থেকেও যারা বেইমানী করেছেন আমি তাদেরকে চিনি। তারা আমার কাছে কখনও প্রশ্রয় পাবে না না। 

রাশেদ খান আরো বলেন, আপনারা গ্রুপিং করলে কিন্তু লাভ হবে জামায়াতের। জামায়াত সুযোগে ফায়দা লুটবে। তিনি গ্রুপিংয়ের ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি কোন ভিজাজন চাই না। চাই একতা। আগামী স্থানীয় নির্বাচনে গ্রুপিং থাকলে আপনারা ও দল ক্ষতিগ্রস্থ্য হবে এমনটা হতে দেওয়া হবে না।

 কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা নির্বাহীকর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক এ সভাতে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী। এছাড়াও বিএনপি নেতা তবিবর রহমান মিনি, মশিয়ার রহমান, ডাঃ নুরুল ইসলাম, হাফিজুর রহমান, ইসরাইল হোসেন ও ইলিয়াস রহমান মিঠুসহ  অঙ্গও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

সকালে নাশতা বানাই, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায়...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত