Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

চাঁদাবাজ বললেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে- এমপি আলী আজম

২৬ বাংলা টিভি   30-Oct-2026   9

Photo

চাঁদাবাজ বললেই মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে- এমপি আলী আজম


ঝিনাইদহ প্রতিনিধি: চাঁদাবাজ বলেলেই সাধারণ মানুষ বুঝে ফেলেন কোন দলের কথা বলা হচ্ছে। এসব দলীয়করণ, চাঁদাবাজি বন্ধ করতে হবে।  নির্বাচনে মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়ে দিয়েছিলেন। কিন্তু তাদের সেই আশা পুরণ হয়নি। ফলে ৭ দফা দাবিতে ১১ দলীয় জোটের লং মার্চ কর্মসুচি দেওয়া হয়েছে। শুক্রবার সকালে শহরের আলহেরা এলাকার জেলা জামায়াতের কার্যালয়ে লংমার্চ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৩১ আগস্ট লংমার্চ সফল করতে ঝিনাইদহ ১১ দলীয় জোটের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। লংমার্চ কর্মসুচিতে ২ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে তিনি উল্লেখ করেন।
৭ দফা দাবী আদায়ে ১১ দলীয় ঐক্য জোটের নেতৃবৃন্দ ঢাকা থেকে খুলনা হয়ে ঝিনাইদহে পথসভা শেষে কুষ্টিয়ার একটি পথসভায় যোগ দিবেন। ঝিনাইদহে বিকাল ৫ টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হবে সমাবেশ। এতে জামায়াতের আমির ডা: শফিকুর রহমান, বিরোধী দলীয় চীফ হুইফ নাহিদ ইসলাম, এলডিপি প্রধান কর্ণেল অলি আহম্মেদ (অব:), খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ১১ দলীয় জোটের জেলা আহবায়ক ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুল আওয়ালসহ স্থ্যানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত