Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কোটচাঁদপুরে ব্যবসায়ীকে বেঁধে টাকা ছিনতাইয়ের অভিযোগ

২৬ বাংলা টিভি   29-Oct-2026   4

Photo

কোটচাঁদপুরে ব্যবসায়ীকে বেঁধে টাকা ছিনতাইয়ের অভিযোগ


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে দীপংকর হালদার (৩২) নামে এক মাছ ব্যবসায়ীকে হাত-মুখ বেঁধে মারধর করে মাছ বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামচন্দ্রপুর-লক্ষিকুন্ড মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৩ থেকে ১৪ হাজার টাকা খোয়া গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

ভুক্তভোগী দীপংকর হালদার উপজেলার জয়দিয়া গ্রামের বাসিন্দা।

দীপংকরের ভাই সুব্রত হালদার জানান, প্রতিদিনের মতো বুধবার দীপংকর বিভিন্ন গ্রামে মাছ বিক্রি করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে রামচন্দ্রপুর-লক্ষিকুন্ড মাঠে পৌঁছালে ৩ থেকে ৪ জন ছিনতাইকারী তাঁর পথরোধ করে। একপর্যায়ে তাঁকে আটকে হাত-মুখ কাপড় দিয়ে বেঁধে মারধর করে আহত করা হয়। পরে তাঁর কাছে থাকা মাছ বিক্রির প্রায় ১৩ থেকে ১৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, পরে এক পথচারী দীপংকরকে ওই অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছেন। ভুক্তভোগীর পরিবার মামলা করবে না বলে জানিয়েছে।

ওসি আরও বলেন, ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ছাড়া ওই এলাকায় এখন থেকে নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা করা হবে।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

বিয়ের স্বপ্ন থামিয়ে দিল ডেঙ্গু, শেষ বিদায়ে বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

২৬ বাংলা টিভি রিপোর্ট: গোপালগঞ্জের ২৫ বছর বয়সী বৃষ্টি ঘরামির...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত