Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ভারতে যাওয়ার চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুরে আটক ১২

২৬ বাংলা টিভি   21-Oct-2026   14

Photo

ভারতে যাওয়ার চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুরে আটক ১২


শিবলু জামান ঝিনাইদহ:  ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া চোরাচালানবিরোধী এক অভিযানে ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এসব তথ্য জানান।

এর আগে মধ্যরাতে সীমান্তবর্তী মাইলবাড়িয়া গ্রামের একটি কলাবাগান থেকে ওই সাত পুরুষ ও পাঁচ নারীকে আটক করা হয়।

আটকরা হলেন যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের নাইম মোল্যা (২২), সাতক্ষীরার কলারোয়া উপজেলার কলাটুপি গ্রামের শহিদুল মুফতি (৩৫), যশোরের শার্শা উপজেলার বেনাপোলের গয়ড়া গ্রামের নুর নবী (২৪), মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রামের শুভ বিশ্বাস (২৪), নড়াইল সদর উপজেলার গোপালপুর গ্রামের আকাশ রায় (২৩), ঢাকার যাত্রাবাড়ী থানার উত্তর পাড়ার সজিব (২০) ও যশোর সদর উপজেলার সাখারীগাতি গ্রামের ইমামুল হোসেন (২৬)। বিজিবির পক্ষ থেকে আটক পাঁচ নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।

অন্যদিকে সকালে মহেশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক জব্দ করেছে বিজিবি।

সকাল ৬টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির সদস্যরা গয়েশপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব কীটনাশক জব্দ করেন। এ ব্যাপারে মহেশপুর থানার ওসি ইমরান হোসেন বলেন বিজিবি পক্ষ থেকে জব্দ করা হয়েছে আসামীদের জেল হাজতে  প্রেরণ করা হয়েছে 


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

সকালে নাশতা বানাই, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: নারী হওয়ার কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায়...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত