Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

২৬ বাংলা টিভি   21-Oct-2026   24

Photo

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড


কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে কালীগঞ্জ পৌরসভার ফয়লা ও খয়েরতলা এলাকা থেকে তিনজনকে এবং ১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের কাশিমা গ্রাম থেকে একজনকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আটক চারজনের মধ্যে তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ ছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


news@26banglatv.com


Photo

৫৫ বছরে পাকা রাস্তার স্বপ্ন পূরণ হয়নি ঝিনাইদহের কালীগঞ্জের ১০ গ্রামের মানুষের

শিপলু জামান  ঝিনাইদহ :স্বাধীনতার পর ৫৫ বছর পেরিয়ে গেলেও...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত