সারা বাংলা রাজশাহী রাজশাহী
এ বছরের মধ্যে ৪০ লাখ কৃষকদের কাছে কৃষি কার্ড পৌছে দেয়া হবে : প্রধানমন্ত্রী দেশের ৪৬ বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী
২৬ বাংলা টিভি 20-Oct-2026 16
এ বছরের মধ্যে ৪০ লাখ কৃষকদের কাছে কৃষি কার্ড পৌছে দেয়া হবে : প্রধানমন্ত্রী দেশের ৪৬ বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেয়া হয়েছে : প্রধানমন্ত্রী
রাজশাহী প্রতিনিধি :
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠন করার পর কৃষকদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছে। কৃষকদের কৃষি কার্ড দেয়ার কাজ শুরু হয়েছে। এ বছরের মধ্যে ৪০ লাখ কৃষকদের কাছে কৃষি কার্ড পৌছে দেয়া হবে।
আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় রাজশাহীর মাদ্রাসা মাঠের আখ চাষিদের মধ্যে আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, এই কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা ব্যাংক ঋণ নিতে পারবেন। এ কার্ডের মাধ্যমে কৃষক জানতে পারবেন এই এলাকায় বৃষ্টি হবে কি হবে না। এছাড়াও এই কৃষক কার্ডে ১০টি সুবিধা থাকবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে এ অঞ্চলে খালখনন শুরু হয়েছিল। এ এলাকার পানির সংকট দুর করতে আবারো খাল খনন শুরু হবে। ইতিমধ্যে আমরা খাল খনন শুরু করেছি।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি উপজেলা হাসপাতালের বেড বাড়ানো হবে। এবার প্রত্যেকটা উপজেলার হাসপাতাল ১৫০ বেডে উন্নতিকরণ করা হবে। যেনো গ্রামের সাধারণ মানুষ স্বল্প খরচে উপজেলা হাসপাতালে চিকিৎসা নিতে পারেন। আমরা চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে চাই।
তিনি আরো বলেন, নির্বাচনের পর রাজশাহীর কলকারখানা চালু করার উদ্যোগ নেয়া হয়েছে। কিছু উদ্যোক্তা এনে বন্ধ মিল কলকারখানা চালু করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ৪৬ বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নেয়া হয়েছে। যেনো আমার ভাইবোনেরা বেকার না থাকেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি মহল নির্বাচনের পর থেকে ষড়যন্ত্র করে চলেছে। নির্বাচনের সময় তার্ াটিকিট বিক্রি করছিল। বিএনপি সরকার যখন নিরাপত্তা, বন্ধ মিল, কলকারখানা চালু করছে, বেকার সমস্যা সমাধান করার চেষ্টা করছে, ঠিক সেই সময় এই দল রাস্তায় নেমে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা সরকারের কাজগুলোতে স্লো করে দিচ্ছে। বাধাগ্রস্ত করছে।
তিনি বলেন, একটি দল দেশে ও একটি দল পালিয়ে থেকে দেশের মধ্যে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করছে। একটি দল পালিয়ে থেকে অর্থ দিচ্ছে আর একটি দল দেশে থেকে সেই টাকা দিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ থেকে আপনাদের সজাগ থাকতে হবে।
বক্তব্যের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীর ৩৮ হাজার ৯শ’ ৭০জন আখ চাষির মাঝে আর্থিক প্রণোদনা প্রদান করেন।
এরআগে মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টায় রংপুর থেকে সৈয়দপুর বিমানবন্দর থেকে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। সেখানে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীও হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। পরে প্রধানমন্ত্রী সড়ক পথে বিমানবন্দর থেকে নগরীর গণকপাড়ার রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন করেন। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপ পরিদর্শন করেন।
news@26banglatv.com