Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কাশিপুরে দফায় দফায় দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ও দোকান ভাংচুর, আহত ৩০

২৬ বাংলা টিভি   20-Oct-2026   12

Photo

কাশিপুরে দফায় দফায় দু’পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ও দোকান ভাংচুর, আহত ৩০


ঝিনাইদহ প্রতিনিধি।

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কাশিপুরে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা থেকে থেমে থেমে এ সংঘর্ষ চলে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০টি বাড়ি ও ৫টি দোকান ভাংচুর করা ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানায়, ডাকাতি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সমাজ বিরোধী কাজ করে এলাকা ছাড়া ছিলেন রেজাউল ইসলাম ওরফে রেজা ডাকাত। গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর রেজাউল ইসলামসহ তার সমর্থকরা বাড়ি ফিরে আসে। এরপর এলাকায় আধিপত্য নিয়ে স্থানীয় মকলেছ হোসেনের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার সন্ধ্যায় কাশিপুর ক্লাব মোড় এলাকায় হামলা চালায় রেজাউল ইসলামের সমর্থকরা। 

কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বেঁদেপল্লীতে এমন হামলার ঘটনা প্রায়ই ঘটে। এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় বেঁদেপল্লীর নেতৃত্বদানকারীদের সন্ধ্যায় বসে স্থানীয় সমাধান করার চেষ্টা করা হবে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

বিয়ের স্বপ্ন থামিয়ে দিল ডেঙ্গু, শেষ বিদায়ে বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

২৬ বাংলা টিভি রিপোর্ট: গোপালগঞ্জের ২৫ বছর বয়সী বৃষ্টি ঘরামির...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত