Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

টেকনাফে পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জনকে উদ্ধার

২৬ বাংলা টিভি   27-Oct-2025   59

Photo

টেকনাফে পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জনকে উদ্ধার


কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে অপহৃত ২২ জনকে উদ্ধার করেছে র‌্যাব–১৫। উদ্ধারকৃতদের মধ্যে ২১ জন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি নাগরিক। রোহিঙ্গাদের মধ্যে সাত শিশু, চার নারী ও ১০ জন পুরুষ রয়েছেন।

রবিবার (২৬ অক্টোবর) টেকনাফের হাতিয়ারঘোনা করাচিপাড়ার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। সাম্প্রতিক সময়ে কক্সবাজার উপকূলে ইয়াবা কারবারের পাশাপাশি সাগরপথে মানবপাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব–১৫ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের সিপিসি–১ দলের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। প্রায় তিন ঘণ্টাব্যাপী রুদ্ধশ্বাস অভিযানে মুক্তিপণ আদায় ও বিদেশে পাচারের উদ্দেশ্যে আটক ২২ জনকে উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় পাচারকারীরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে ভিকটিমদের জবানবন্দি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাচারচক্রের সদস্যদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

উদ্ধার হওয়া মোবারক (১৭) জানান, গত ১৩ অক্টোবর বিকেলে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাঁকে অপহরণ করে করাচিপাড়ার পাহাড়ে নিয়ে যায় একদল লোক। পরে মারধর করে পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অন্য ভিকটিমদেরও রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকা থেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ না দিলে তাঁদের মালয়েশিয়ায় পাচারের হুমকি দেওয়া হয়।

ভিকটিমদের অভিযোগ, পাচারকারীরা মুক্তিপণ না পেয়ে সিগারেটের আগুনে শরীর পুড়িয়ে এবং প্লায়ার্স দিয়ে নখ তুলে নির্মম নির্যাতন চালায়।

ঘটনার সঙ্গে জড়িত পাচারকারীদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব বলছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত