Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব

২৬ বাংলা টিভি   16-Oct-2026   14

Photo

অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী মানুষের মাঝে ৩০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।

উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে এসব শাড়ি বিতরণ করা হয়।

কালীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাড়ি বিতরণ করেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌরভ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী বেঞ্জামিন বিশ্বাস, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুহ নবী, সংসদ সদস্যের একান্ত সচিব জাফর উল্লাহ খান ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান মিঠু।

শারদীয় দুর্গাপূজা

 উপলক্ষে সরকারের এ সহায়তা অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে সামনে রেখে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

বিয়ের স্বপ্ন থামিয়ে দিল ডেঙ্গু, শেষ বিদায়ে বৃষ্টির সিঁথিতে সিঁদুর পরালেন হবু বর

২৬ বাংলা টিভি রিপোর্ট: গোপালগঞ্জের ২৫ বছর বয়সী বৃষ্টি ঘরামির...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত