সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 09-Oct-2026 12
কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মোঃ মুজাহিদুল ইসলাম রুমি (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুজাহিদুল ইসলাম রুমি কালীগঞ্জ থানাধীন খয়েরতলা গ্রামের বাসিন্দা। তিনি মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি এবং কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে পুলিশি তথ্যে উল্লেখ করা হয়েছে। তার বাবার নাম মোঃ মোরশেদুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ থানার মামলা নং-৪১, তারিখ ২৪ জুন ২০২৬-এর আসামি রুমি। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়। শুক্রবার কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
news@26banglatv.com