Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

বেলাট দৌলতপুর ফাজিল মাদ্রাসায় কৃতী ও নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা

২৬ বাংলা টিভি   08-Oct-2026   21

Photo

বেলাট দৌলতপুর ফাজিল মাদ্রাসায় কৃতী ও নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা


শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে অবস্থিত বেলাট দৌলতপুর ফাজিল (স্নাতক) মাদ্রাসার উদ্যোগে কৃতী ও নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে  অষ্টম শ্রেণির মেধাবৃত্তিপ্রাপ্ত, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী এবং আলিম ও ফাজিল শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বেলাট দৌলতপুর ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মো. অলিউর রহমান।  বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন   উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শহিদুল ইসলাম, সোনালী ব্যাংক বারোবাজার শাখার ব্যবস্থাপক তৌফিক ইমাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ৯ নম্বর বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলিম এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৯ নম্বর বারোবাজার ইউনিয়ন শাখার আমির মো. আরশেদ আলী।

শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি প্রদান, তাদের লেখাপড়ায় উৎসাহিত করা এবং নবাগত শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শুরুতে অনুপ্রেরণা জোগানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানের আয়োজন করেছে বেলাট দৌলতপুর ফাজিল (স্নাতক) মাদ্রাসা কর্তৃপক্ষ।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত