Logo
বুধবার | ১১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

গাজীর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা’: সাবেক ইনচার্জ মাসুম বিল্লাহ

২৬ বাংলা টিভি   07-Oct-2026   15

Photo

গাজীর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা’: সাবেক ইনচার্জ মাসুম বিল্লাহ


শাহিনুর রহমান পিন্টু,  ঝিনাইদহ প্রতিনিধি: গাজীর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কয়েকজন গ্রাহকের করা প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত দাবি করেছেন শাখাটির সাবেক ইনচার্জ মাসুম বিল্লাহ।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ডের থ্রি স্টার রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ দাবি করেন।

মাসুম বিল্লাহ বলেন, বুধবার ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখার সামনে গাজীর বাজার ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কয়েকজন গ্রাহক তার বিরুদ্ধে প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেন। সেখানে তাকে বিভিন্ন সময়ে গ্রাহকদের কাছ থেকে টাকা আত্মসাৎ এবং পরে তা স্বীকার করে পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ করা হয়। এসব অভিযোগ সম্পূর্ণ অসত্য। তিনি কখনো ১ কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেননি এবং এ ধরনের অর্থ পরিশোধের কোনো প্রতিশ্রুতিও দেননি।

তিনি আরও বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে গত ৭ জুলাই ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট জোনাল অফিসের একটি অডিট টিম গাজীর বাজার এজেন্ট ব্যাংকিং শাখায় অডিট কার্যক্রম পরিচালনা করে।

তার দাবি, অডিটে মোট ৩৬ লাখ ৮১ হাজার টাকা সংক্রান্ত অনিয়মের বিষয় উঠে আসে। অডিট রিপোর্ট অনুযায়ী, এর মধ্যে ৩১ লাখ ৭০ হাজার ২০০ টাকার জন্য এজেন্ট মালিক আমিরুল ইসলামকে এবং ৫ লাখ ১০ হাজার ৮০০ টাকার বিষয়ে তাকে দায়ী করা হয়েছে।

মাসুম বিল্লাহ বলেন, অডিটে তার ওপর দায়ী করা ৫ লাখ ১০ হাজার ৮০০ টাকা তিনি সংশ্লিষ্ট প্রাপ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিয়েছেন। এ সংক্রান্ত কাগজপত্র ও জোনাল অফিসের অডিট রিপোর্টের কপি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সরবরাহ করা হয়েছে।

তিনি বলেন, প্রকৃত ঘটনা যাচাই না করে তার বিরুদ্ধে ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রচার করায় তিনি সামাজিকভাবে হেয় হচ্ছেন। 

তাই সাংবাদিকদের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত