Logo
বৃহস্পতিবার | ১২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রংপুর কুড়িগ্রাম

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদ সভাপতির মৃত্যু

২৬ বাংলা টিভি   05-Oct-2026   28

Photo

ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে মসজিদ সভাপতির মৃত্যু


কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি : ০৪/১০/২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে সোলেমন আলী (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

তিনি উপজেলার বড়ভিটা ইউনিয়নের চর বড়লই গ্রামের বাসিন্দা এবং চর বড়লই জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে চর বড়লই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোলেমন আলী মৃত সোনাউল্লা বানিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গরু-ছাগল নিয়ে চরের দিকে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সোলেমন আলী।

এ সময় বাড়ির পাশে একটি বৈদ্যুতিক তারের সঙ্গে একটি কাচা বাঁশ আটকে ছিল, বিষয়টি বুঝতে না পেরে তিনি ওই বাঁশে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। 

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,

সোলেমন আলীর মৃত্যুতে তাঁর পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত