সারা বাংলা খুলনা বাগেরহাট
বাগেরহাটে মাদ্রাসা শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ
২৬ বাংলা টিভি 05-Oct-2026 24
বাগেরহাটে মাদ্রাসা শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ ও দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ
বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে কুমারিয়াজোলা দারুণ কোরআন ফজলুল করিম দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের দুর্যোগ ব্যবস্থাপনা ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ পিএফএমের নেতৃত্বে বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্যোগে এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে এলপিজি গ্যাস সিলিন্ডারের আগুন ও ড্রামের আগুন নির্বাপণ, জরুরি উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা এবং অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণ ও জরুরি উদ্ধার বিষয়ে মহড়া অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ শেষে দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় প্রয়োজনীয় করণীয় সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা হয়। এ সময় জরুরি প্রয়োজনে ফায়ার সার্ভিসের হটলাইন ১০২ এবং বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জরুরি নম্বর ০১৯০১০২২৭৬৮ প্রচার করা হয়।
প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বাগেরহাট।
news@26banglatv.com