সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা রিগান গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 04-Oct-2026 15
ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা রিগান গ্রেপ্তার
শিপলু জামান ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা রাশেদুল হক রিগানকে (৪১) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কালীগঞ্জ থানা পুলিশ।
গেল রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও কালীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রিগান কালীগঞ্জ পৌর এলাকার থানাপাড়া (নিমতলা) গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রয়েছে। মামলাটি ২৮ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা হয়। মামলার নম্বর ১৯ এবং জিআর নম্বর ১৭৯।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও কালীগঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে রিগানকে গ্রেপ্তার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
এ ব্যাপারে কালিগঞ্জ থানার ওসি জুলফিকার আলী বলেন সকালে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মামলায় তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা ও আইনগত বিষয়গুলো আদালতের প্রক্রিয়ায় নিষ্পত্তি হবে।
news@26banglatv.com