সারা বাংলা খুলনা ঝিনাইদহ
কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন গ্রেপ্তার
২৬ বাংলা টিভি 02-Oct-2026 16
কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিনজন গ্রেপ্তার
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সেলিম রেজা (৪০), মো. শহিদুজ্জামান (৪০) ও মো. নাইমুল হক (২৮)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সেলিম রেজা কালীগঞ্জ থানাধীন ৯ নম্বর বারবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত যুবলীগের সম্পাদক হিসেবে এবং শহিদুজ্জামান ৫ নম্বর শিমলা-রোকনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি হিসেবে উল্লেখ রয়েছেন। নাইমুল হককে কালীগঞ্জ উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে কালীগঞ্জ থানার মামলা নম্বর-৪১, জিআর-১২৯/২৬, তারিখ ২৪ জুন ২০২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন-২০০৯-এর সংশোধিত ২০২৬ সালের সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারের পর আসামিদের ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
news@26banglatv.com