Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

২৬ বাংলা টিভি   26-Oct-2025   64

Photo

বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার


কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় রেজু নদীতে শখের বশে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজের ১৯ ঘণ্টা পর স্কুলছাত্র মোহাম্মদ শাহীন সারোয়ার ফরহাদ (১৪)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া রেজু ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জিয়াউল হক। মৃত ফরহাদ সোনারপাড়া বাজার এলাকার আব্দুল করিমের ছেলে। সে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

ওসি জিয়াউল হক জানান, শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে বাবা আব্দুল করিমের সঙ্গে শখের বশে বড়শি দিয়ে মাছ ধরতে যায় ফরহাদ। এক পর্যায়ে অসাবধানবশত নৌকা থেকে পড়ে নদীর স্রোতে তলিয়ে যায় সে।

খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজ শুরু করলেও কোনো সন্ধান মেলেনি। পরে উখিয়া ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালায়। রাতভর তল্লাশির পরও ফরহাদকে না পেয়ে অভিযান স্থগিত করা হয়।

রবিবার সকালে স্থানীয়রা রেজুব্রিজ সংলগ্ন নদীতে ফরহাদের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ওসি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত