Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

শার্শার বাগআঁচড়ায় দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

২৬ বাংলা টিভি   28-Sep-2026   12

Photo

শার্শার বাগআঁচড়ায় দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল


আজিজুল ইসলাম বাগআঁচড়া (যশোর) প্রতিনিধি: সারাদেশে নৈরাজ্য ও পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোর শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠন।

​সোমবার বিকেলে শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের নির্দেশনায় বাগআঁচড়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাগআঁচড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে সোচ্চার রয়েছে এবং থাকবে।

​সমাবেশে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোনায়েম হোসেন, শাহাজান কবির, মোজাম বিশ্বাস, আমির হোসেন টালী, বিএনপি নেতা আব্দুল লতিফ, হাকিম, নাজমুল হুদা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য আলী বাবর বাবু এবং কৃষকদল নেতা বাবলু মোল্লা উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন। 


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত