সারা বাংলা খুলনা ঝিনাইদহ
চিত্রা নদী থেকে জব্দ অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
২৬ বাংলা টিভি 28-Sep-2026 12
চিত্রা নদী থেকে জব্দ অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
শাহিনুর রহমান পিন্টু, ঝিনাইদহ প্রতিনিধি: মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে ঝিনাইদহের কালীগঞ্জে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে চিত্রা নদী থেকে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে চিত্রা নদীতে অভিযান চালিয়ে অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে কালীগঞ্জ উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
পরে দুপুরের দিকে উপজেলা পরিষদ চত্বরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদসহ উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।
news@26banglatv.com