Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   28-Sep-2026   11

Photo

নড়াইলে ‘বিশ্ব জলাতঙ্ক দিবস’ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি:  ‘একসাথে আরও শক্তিশালী, জলাতঙ্ক মুক্ত বিশ্ব গড়ি’এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপিত হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র‌্যালি শেষে প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল হকের সভাপতিত্বে সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক মো. আরিফুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জলাতঙ্ক রোগের ভয়াবহতা ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, কুকুর, বিড়াল, শিয়াল বা বাদুরের মতো প্রাণী কামড় বা আঁচড় দিলে অবহেলা না করে দ্রুত ক্ষতস্থান সাবান-পানি দিয়ে ধুতে হবে এবং সময়মতো নির্ধারিত টিকা গ্রহণ করতে হবে। জলাতঙ্ক শতভাগ প্রতিরোধযোগ্য উল্লেখ করে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন বক্তারা।


news@26banglatv.com


Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

কালীগঞ্জে শতবর্ষের সাক্ষী বটবৃক্ষ আজ মৃত্যুর প্রহর গুনছে : নেয় কার্যকর সংরক্ষণের উদ্যোগ

শাহিনুর রহমান পিন্টু,  (ঝিনাইদহ) প্রতিনিধি:  একসময় যার ছায়াতলে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত