Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসেবী আটক: মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড।

২৬ বাংলা টিভি   27-Sep-2026   14

Photo

মহেশপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসেবী আটক: মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড।


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ  ঝিনাইদহ জেলার মহেশপুর থানা পুলিশ কর্তৃক পরিচালিত এক বিশেষ অভিযানে মাদক সেবন ও জনসাধারণের অশান্তি সৃষ্টির অপরাধে মোঃ উজ্জ্বল হোসেন (৩৪) নামের এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টে তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখে মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর ইউনিয়নের বলিভদ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রকাশ্যে মাদকদ্রব্য (ইয়াবা) সেবন ও এলাকায় অশান্তি সৃষ্টির অপরাধে বলিভদ্রপুর গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মোঃ উজ্জ্বল হোসেনকে আটক করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজ্জাদ হোসেন-এর মোবাইল কোর্টে হাজির করা হলে, তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৬ ধারায় দোষী সাব্যস্ত করে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন (মামলা নং: মহেশ মিস ৯৬/২৬)। দণ্ডপ্রাপ্ত আসামিকে সাজা পরোয়ানামূলে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজাদ রহমান জানান, মহেশপুর থানা এলাকাকে মাদক মুক্ত রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও জোরদারভাবে অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত