Logo
সোমবার | ৫ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবার মানুষের পাশে থেকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে -মফিকুল হাসান তৃপ্তি

২৬ বাংলা টিভি   26-Oct-2025   75

Photo

দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবার মানুষের পাশে থেকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছে -মফিকুল হাসান তৃপ্তি


বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা :

বিএনপির কেন্দ্রীয় কমিটির  সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, বাংলাদেশ যখই কোন না কোন ক্রান্তিলগ্নে পড়েছে তখনই জিয়া পরিবার মানুষের পাশে থেকে তাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। বিএনপি ধান্দাবাজের দল নয়, বিএনপি বাকশালের চরিত্রের দল নয়, বিএনপি ধর্ম বিক্রির দল নয়, বিএনপি চেতনা বিক্রির দল নয়, বিএনপি হলো দেশ গড়ার দল, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল।

রোববার বিকালে শার্শা উপজেলার গোগা দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা মাঠে গোগা  ইউনিয়ন বিএনপি আয়োজিত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে প্রচারের লক্ষে লিফলেট বিতরণ শেষে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

গোগা ইউনিয়ন বিএনপি সহ সভাপতি সরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় এ বৈঠকে বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দিন আহমেদ, কুদ্দুস আলী বিশ্বাস, আইনবিষয়ক সম্পাদক মশিয়ার রহমান ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা প্রমুখ।

এ ছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত