সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু
২৬ বাংলা টিভি 27-Sep-2026 25
ঝিনাইদহে চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের উত্তর পাড়ায় একটি ঘাষের জমিতে পার্শ্ববর্তী গ্রামের রকি নামের এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ভোররাতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রকি কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বলেন মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে
news@26banglatv.com