Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২৬ বাংলা টিভি   25-Sep-2026   13

Photo

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


নড়াইল প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে নড়াইলে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। বিকেলে শহরের মুচিরপোল এলাকা থেকে একটি সুশৃঙ্খল ও বিক্ষোভমুখর প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুচিরপোলে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার ইজাজুল হাসান বাবু বলেন, "জনগণ ফ্যাসিবাদের দোসরদের সব ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দিতে প্রস্তুত রয়েছে। দেশের সাধারণ মানুষকে জিম্মি করে কেউ আর ফায়দা লুটতে পারবে না।"
এ সময় আরও বক্তব্য রাখেন,জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল ও সাংগঠনিক সম্পাদক সিহাবুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু ও সদস্যসচিব আনিসুজ্জামান মিলন,জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি ও সদস্য সচিব আল মামুন গাজী প্রমুখ।
সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সুপরিকল্পিতভাবে দেশের বিভিন্ন স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। এ ধরনের ধ্বংসাত্মক ও জনবিরোধী কর্মকাণ্ড থেকে তাৎক্ষণিকভাবে বিরত থাকার কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন তারা।
বক্তারা আরও বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রে কেউ মদদ দেওয়ার চেষ্টা করলে জনগণ তা কঠোরহস্তে দমন করবে। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণকে সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।
উক্ত প্রতিবাদ মিছিল ও সমাবেশে জেলা, উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
 


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত