সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
২৬ বাংলা টিভি 25-Sep-2026 19
নড়াইলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ কৃতি শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
নড়াইল প্রতিনিধি: নড়াইলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রশিবিরের সভাপতি তাজ মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর জিএস ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের স্কুল কার্যক্রম সম্পাদক ডা. জায়েদ আহমাদ, জেলা শিবিরের অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি মো. ওয়াকিবুজ্জামান অভি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ৪০৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে এস এম ফরহাদ বলেন, "কলেজ বা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোনো রাজনৈতিক দলের নয়, বরং তা সাধারণ শিক্ষার্থীদের। তাই শিক্ষার্থীদের উচিত নিজেদের যোগ্য ও দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে আগামীর দেশকে নেতৃত্ব দেওয়া।
news@26banglatv.com