Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে নিঝুম হত্যার ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মায়ের সাংবাদিক সম্মেলন

২৬ বাংলা টিভি   24-Sep-2026   10

Photo

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে দীর্ঘ ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম খাতুনের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের পর এবার ঘাতকের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন করেছেন নিহতের মা তাসলিমা খাতুন।

বৃহস্পতিবার সকালে মহেশপুর প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তাসলিমা খাতুন বলেন, তাঁর মেয়েকে যারা পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি মেয়ের হত্যার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

নিহত নিঝুম খাতুন (১৭) মহেশপুর উপজেলার ফতেপুর কানাইডাংগা  গ্রামের বাসিন্দা। গত ১৩ মার্চ ২০২৫ তারিখে সে নিখোঁজ হয়। দীর্ঘ ১৮ মাস ধরে নিঝুমের সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

 অবশেষে তদন্তের মাধ্যমে পুলিশ নিঝুমকে অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করে বলে জানা গেছে।

সাংবাদিক সম্মেলনে নিঝুমের মা বলেন, দীর্ঘদিন ধরে মেয়ের সন্ধান না পেয়ে তারা চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। মেয়েকে হারানোর শোক আজও কাটেনি। তিনি দ্রুত মামলার তদন্ত ও বিচার কার্যক্রম সম্পন্ন করে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, কোনো মা-বাবার সন্তান যেন এমন নির্মমতার শিকার না হয়। নিঝুম হত্যার সুষ্ঠু বিচার হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের প্রতি আস্থা ফিরে পাবে।

সাংবাদিক সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় নিহত নিঝুমের পরিবারের সদস্য সাবিরা খাতুন উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত