Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

২৬ বাংলা টিভি   22-Sep-2026   19

Photo

ইসলামী ব্যাংকের সংকট নিরসন ও পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবিতে নড়াইলে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ


নড়াইল প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বর্তমান সংকট, একচ্ছত্র সিদ্ধান্ত ও নানামুখী ব্যর্থতার প্রতিবাদে এবং দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে অবিলম্বে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতে নড়াইলে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় ইসলামী ব্যাংক নড়াইল শাখার সামনে ব্যাংক গ্রাহক ও সচেতন মহলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়. প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গ্রাহকরা ব্যানার  নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন. 
মানববন্ধন চলাকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ব্যাংকের বর্তমান অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক আজ ভুল নীতি ও একচ্ছত্র সিদ্ধান্তের কারণে সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। অবিলম্বে ব্যাংকে সুশাসন ও পেশাদারিত্ব ফিরিয়ে আনার কোনো বিকল্প নেই। সাধারণ গ্রাহকদের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ব্যাংকের হারানো ঐতিহ্য ও সুনাম পুনরুদ্ধার করতে হবে।
ব্যাংক গ্রাহকদের মধ্যে এ সময় জোরালো বক্তব্য রাখেন হাফিজুর রহমান, আবিদুর রহমান বাবু, মাওলানা রেজাউল ইসলাম, অধ্যক্ষ মাকছুদুর রহমানসহ আরও অনেকে। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত সময়ের মধ্যে সততা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন করা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শান্তিপূর্ণভাবে আয়োজিত এই মানববন্ধনে নড়াইল জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। পরিশেষে ব্যাংকের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে  কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত