Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

কালিয়ায় মহাজন ঘষিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

২৬ বাংলা টিভি   21-Sep-2026   15

Photo

কালিয়ায় মহাজন ঘষিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা


মোস্তফা কামাল,নড়াইল : নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী মহাজনঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং (এডহক) কমিটির সম্মানিত সভাপতি মুন্সি জাহিদুল হাসানকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।
২১ সেপ্টেম্বর দুপুরে বিদ্যালয় মিলনায়তনে মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এক প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারক চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের সাবেক সচিব আব্দুর রহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি ও জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হক, এডিশনাল পিপি অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু, বড়দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাখাওয়াত হোসেন এবং মাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান প্রমুখ ।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নবনির্বাচিত সভাপতি  মুন্সি জাহিদুল হাসানের গতিশীল নেতৃত্ব ও সঠিক দিকনির্দেশনায় মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে এবং বিদ্যালয়ের সার্বিক অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
নবনির্বাচিত সভাপতি মুন্সি জাহিদুল হাসান তাঁর বক্তব্যে সংবর্ধনা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মহাজনঘষিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং একটি আদর্শ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে তিনি উপস্থিত শিক্ষক, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।


news@26banglatv.com


Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত