Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে আল নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।

২৬ বাংলা টিভি   20-Sep-2026   9

Photo

মহেশপুরে আল নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে আল নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মহেশপুর সামন্তায় ফাউন্ডেশনের নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে " আল নূর ফাউন্ডেশন বৃত্তি - ২৫" এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

আল নূর ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক ডা মো আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নূর হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলার শিক্ষক সমিতির সভাপতি ও রুলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কো আক্তারুজ্জামান, সামন্তা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মকলেছুর রহমান, জিন্নানগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা উম্মে হাবিবা, কেবিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আসাদুজ্জামান, সামন্তা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মো নাজমুল হোসাইন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে কাজিড়বেড় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বিভিন্ন স্কুল এর আল নূর ফাউন্ডেশন বৃত্তি প্রাপ্ত  ১৭ জন শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

জানা যায় আল নূর ফাউন্ডেশন দীর্ঘ দিন শিক্ষা ও স্বাস্থ্য সহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। সেই সাথে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে কাজ করে আসছে। এ ব্যাপারে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা আব্দুল্লাহ আল মামুন জানান তাদের বিভিন্ন কাজের পাশাপাশি সীমান্ত বর্তী এলাকায় শিক্ষা প্রসার ঘটাতে তাদের আয়োজন অব্যাহত থাকবে। অনুষ্ঠানে অতিথিরা শিক্ষাক্ষেত্রে ফাউন্ডেশনের অবদানের ভুয়সী প্রশংসা করেন।


news@26banglatv.com


Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে টাকার অভাবে চিকিৎসাসংকটে প্রতিবন্ধী শিশু রাবেয়া,

শিপলু জামান  ঝিনাইদহ  : ঝিনাইদহের কালীগঞ্জের কাশিপুর এলাকার...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত