Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে মৃত চার শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

২৬ বাংলা টিভি   19-Sep-2026   21

Photo

নড়াইলে মৃত চার শ্রমিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান


নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত চার শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
আজ ১৯ সেপ্টেম্বর দুপুরে নড়াইল নতুন টার্মিনাল অফিসে এই অনুদান বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শ্রমিক ইউনিয়নটি। অনুষ্ঠানে মৃত চার শ্রমিকের পরিবারের হাতে মোট ১ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
মৃত শ্রমিকরা হলেন তরিকুল ইসলাম, শিহাব বিশ্বাস, মিজানুর রহমান ভিকু ও সাধন বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ অঞ্চলের শ্রমিক নেতা ও নড়াইল বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার মোহাম্মদ রবিউল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, সাবেক সভাপতি তেলায়েত হোসেন বাবু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ ফরিদ হোসেন বিশ্বাস (ফরিদ), শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকতুল হোসেন, সাধারণ সম্পাদক মোল্লা মোতাহার হোসেন, শ্রমিক নেতা মো. কামরুল ইসলাম, মো. আব্দুর রশিদসহ শ্রমিক ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের বক্তারা বলেন, শ্রমিক ইউনিয়নের নীতিমালা অনুযায়ী প্রতি বছর ১ মে মহান মে দিবসে মৃত শ্রমিকদের পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তবে মৃত চার শ্রমিকের পরিবারের বর্তমান আর্থিক সংকটের কথা বিবেচনা করে আজ বিশেষ ব্যবস্থাপনায় ১ লাখ টাকা প্রদান করা হলো। এছাড়া নিয়মানুযায়ী আগামী ১ মে প্রতি পরিবারের জন্য বরাদ্দকৃত বাকি ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা হস্তান্তর করা হবে।


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ

নিউজ ডেস্ক:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ২৯৯টি আসনের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত