সারা বাংলা খুলনা ঝিনাইদহ
হরিণাকুণ্ডুতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৭ শিক্ষার্থী সংবর্ধিত
২৬ বাংলা টিভি 19-Sep-2026 12
হরিণাকুণ্ডুতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৯৭ শিক্ষার্থী সংবর্ধিত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ (5.00) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে হরিণাকুণ্ডু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পাইলট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ পলাশ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুল বারী, উপজেলা মৎস্য অফিসার ইমরান হোসেন, হরিণাকুণ্ডু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, শিশুকলি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিয়ামত আলী এবং আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হক (টিটু)।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "ভালো ফলাফলের ধারাবাহিকতা ধরে রাখতে নিয়মিত পড়াশোনা করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, জীবনে একজন সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, হরিণাকুণ্ডু উপজেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য মোঃ রবিউল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত মোট ৯৭ জন কৃতি শিক্ষার্থীর মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক, একটি করে বই, একটি করে বেল গাছের চারা এবং দুপুরের খাবার বিতরণ করা হয়। শিক্ষার্থীদের মেধা বিকাশে উপজেলা প্রশাসনের এমন সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করেছে।
news@26banglatv.com