Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে আব্বাসিয়া দাখিল মাদরাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন এমপি আবু তালিব

২৬ বাংলা টিভি   17-Sep-2026   15

Photo

ঝিনাইদহে আব্বাসিয়া দাখিল মাদরাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন এমপি আবু তালিব


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাখালগাছী ইউনিয়নের নর্দহী আব্বাসিয়া দাখিল মাদরাসার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন করেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, "শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি। অবহেলা কাটিয়ে আমাদের এলাকার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সুশিক্ষার কেন্দ্রে পরিণত করাই আমাদের লক্ষ্য।"

তিনি আরও প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণে ঝিনাইদহ-৪ আসনের শিক্ষা ও এলাকার সার্বিক উন্নয়নের এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত