সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহের মহেশপুরে গাঁজা ফেলে দেওয়ায় মাকে মারধর ও কোরআন পোড়ানোর অভিযোগ, যুবক আটক
২৬ বাংলা টিভি 17-Sep-2026 22
ঝিনাইদহের মহেশপুরে গাঁজা ফেলে দেওয়ায় মাকে মারধর ও কোরআন পোড়ানোর অভিযোগ, যুবক আটক
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে মাদকদ্রব্য ফেলে দেওয়াকে কেন্দ্র করে মাকে মারধর এবং পবিত্র কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে মনিরুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল (মঙ্গলবার) উপজেলার কাজিরবেড় ইউনিয়নের ভগমতিতলা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মনিরুল ওই গ্রামের গনজের আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মনিরুল গতকাল সামন্তা বাজার থেকে ৬০০ টাকার গাঁজা কিনে এনে নিজ ঘরের ড্রয়ারে রেখেছিলেন। বিষয়টি টের পেয়ে তার মা আমেনা খাতুন ওই গাঁজা টয়লেটে ফেলে দেন। পরবর্তীতে ড্রয়ারে মাদক না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিরুল। একপর্যায়ে তিনি নিজ মাকে মারধর করেন এবং ঘরের ভেতর থাকা কোরআন শরীফে আগুন ধরিয়ে দেন। এতে পবিত্র ধর্মগ্রন্থটির দুটি পৃষ্ঠা পুড়ে যায়।
ঘটনার পর পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি জানান। খবর পেয়ে মহেশপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মনিরুলকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মহেশপুর থানা ওসি আজাদ রহমান বলেন
, আটক যুবকের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
news@26banglatv.com