Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে ১০ পিস ইয়াবাসহ ১ জন আসামি গ্রেফতার।

২৬ বাংলা টিভি   16-Sep-2026   13

Photo

মহেশপুরে ১০ পিস ইয়াবাসহ ১ জন আসামি গ্রেফতার।


ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ১০ (দশ) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ১ জন আসামিকে গ্রেফতার এবং মামলা রুজু করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিঃ সকাল ০৮:১৫ ঘটিকার সময় মহেশপুর থানাধীন মহেশপুর পৌরসভার ০৫ নং ওয়ার্ডস্থ কলেজ স্ট্যান্ড মোড়ে জনৈক মোঃ উজ্জল হোসেনের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে এসআই (নিরস্ত্র) সৈকত মল্লিক ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক আসামির নিজ হেফাজতে থাকা একটি স্বচ্ছ পলিথিনের ভেতর থেকে ১০ পিস হালকা গোলাপী রঙের ইয়াবা ট্যাবলেট (ওজন- ০১ গ্রাম, আনুমানিক মূল্য- ৩,০০০/- টাকা) উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত জব্দপূর্ব থানায় হাজির হয়ে এজাহার দায়ের করলে মহেশপুর থানায় মামলা নম্বর: ২৬, তারিখ: ১৬/০৯/২০২৬ খ্রিঃ, ধারা: ৩৬(১) সারণির ১০(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়।

গ্রেফতারকৃত আসামী ১. মোঃ আরিফুল ইসলাম (২৫), পিতা- মৃত হান্নান ঢালী, মাতা- মোসাঃ মাইরুন নেছা, সাং- গোপালপুর (দাসপাড়া), থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমনে মহেশপুর থানা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত