Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে সনদবিহীন দন্ত চিকিৎসালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   15-Sep-2026   13

Photo

কালীগঞ্জে সনদবিহীন দন্ত চিকিৎসালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা


ঝিনাইদহ  প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সনদবিহীন ও অনুমোদনহীন দন্ত চিকিৎসালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ‘ফিরোজ ডেন্টাল’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ অনাদায়ে দুই দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কালীগঞ্জ শহরের ছন্দা সিনেমা হলের নিচে অবস্থিত ফিরোজ ডেন্টালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

অভিযানকালে প্রতিষ্ঠানে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ডিগ্রিধারী চিকিৎসক না থাকার বিষয়টি উঠে আসে। এ কারণে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে বিডিএস ডিগ্রিধারী দন্ত চিকিৎসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়।

নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বিডিএস চিকিৎসক নিয়োগ না দিলে প্রতিষ্ঠানের সকল মালামাল ক্রোকসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে বলে সতর্ক করা হয়। এছাড়া আগামী ১০ দিন ফিরোজ ডেন্টালে সব ধরনের চিকিৎসাসেবা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শান্ত, কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত