সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেলেন মহেশপুর থানা।
২৬ বাংলা টিভি 15-Sep-2026 15
ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেলেন মহেশপুর থানা।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ অদ্য ১৪/০৯/২০২৬ খ্রি. সোমবারে ঝিনাইদহ পুলিশ লাইন্স কতৃক আয়োজিত মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় সালামী গ্রহণ এবং পরিদর্শনের শুভ সূচনা করেন ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা মহোদয়।
মাস্টার প্যারেড ও মাসিক কল্যাণ সভায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে গৌরব ও সাফল্য অর্জন করেছে মহেশপুর থানা!
সম্মানিত জেলা পুলিশ সুপার মহোদয় মহেশপুর থানার এই সাফল্য ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক (ক্রেস্ট) ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন। মহেশপুর থানা পুলিশের প্রতিটি সদস্যের নিরলস পরিশ্রম ও পেশাদারিত্বের ফলেই আজ এই শুভ অর্জন।
news@26banglatv.com