Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার আদালতে সোপর্দের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড

২৬ বাংলা টিভি   15-Sep-2026   12

Photo

ঝিনাইদহ শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার আদালতে সোপর্দের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় দিন ও রাতব্যাপী বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে শৈলকুপা থানা পুলিশ। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) শৈলকুপা থানা পুলিশের পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আসামিদের আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— আবাইপুর গ্রামের মো. সাহেব আলী বিশ্বাসের ছেলে মো. সেলিম হোসেন (২৫)। তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

হাবিবপুর গ্রামের আঃ হাইয়ের ছেলে মো. মৃদুল শেখ (২০)-কে ৫ মাস ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মো. বাবু মন্ডল (২২), পিতা—মোহাম্মাদ আলী মন্ডলকে ৫ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উত্তর পদমদী গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো. সৈকত (২৮)-কে ৭ মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া মাগুরা জেলার শ্রীপুর থানার সাবিনগর গ্রামের ইদ্রিস বিশ্বাসের ছেলে সুফল বিশ্বাস (২১)-কে ৭ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ূন কবির মোল্লা জানান, মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনের লক্ষ্যে শৈলকুপা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত